কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রুমাল পেতে বাসের সিট দখল, সরিয়ে অপরজন বসতেই লঙ্কাকাণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাসে বসার সিট নিজেদের দখলে রাখতে আসনে রুমাল পেতে রেখেছিলেন দুই নারী যাত্রী। এ সময় এক তরুণ বাসে উঠে তা খেয়াল না করে রুমাল সরিয়ে বসে পড়েন। আর তাতেই বাধে বিপত্তি। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডার পর শুরু হয় হাতাহাতি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা রীতিমতো ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, বাসে উঠে আগে দুটি আসনে রুমাল পেতে জায়গা নিজেদের দখলে রেখেছিলেন দুই নারী। পরে সেই বাসেই ওঠেন এক তরুণ। বসার জায়গা খুঁজতে গিয়ে তার চোখ যায় রুমাল পাতা সিটগুলোর দিকে। সেই আসন যে কেউ দখল করে রেখেছে, তা বুঝ উঠতে পারেননি তরুণ।

তাই রুমাল সরিয়ে সেখানে বসে পড়েন তিনি। পরে এ ঘটনায় সিট দখল করা দুই নারী যাত্রী বাসে উঠে তরুণকে মারধর করতে শুরু করেন। তেলুগু স্ক্রাইব নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওটিতে আরো দেখা গেছে, বাসের ভিতর ওই তরুণের চুলের মুঠি ধরে মারধর করছেন দুই মহিলা। এসময় ঔ তরুণ কোনওমতে তাদের হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। বাসের অন্য যাত্রীরা এসময় নিশ্চুপ থেকে তাদের থামানোর কোন চেষ্টাই করছিলেন না। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ওই দুই নারীর সমালোচনা করছেন, আবার বাসযাত্রীরা নিশ্চুপ থাকায় তাদের সমালোচনাও করেছেন অনেকে। ঘটনাটি সম্প্রতি সময়ে ভারতের অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলায় ঘটেছে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X