কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

খেজুরের রস খেয়ে ফেরার পথে প্রাণ গেল কিশোরের

দুর্ঘটনায় মোটরসাইকেল ও হেলমেট দুমড়েমুচড়ে গেছে। ছবি : কালবেলা
দুর্ঘটনায় মোটরসাইকেল ও হেলমেট দুমড়েমুচড়ে গেছে। ছবি : কালবেলা

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় তাওহীদ নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুজন। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ (১৫) উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। আহত দুই কিশোর একই গ্রামের জিহাদ এবং হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শীত মৌসুমে ভোরে উপজেলার ধানগড়া গ্রামে খেজুরের রস খেতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ যান। রোববার ভোরেও রামপুর এলাকা থেকে ৯ জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলে সেখানে যায়। ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজ পার হওয়ার সময় তাদের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাকুটিয়া বেইলি ব্রিজের লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাওহীদ মারা যায় এবং দুজন গুরুতর আহত হয়।

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল্লাহ বলেন, ৯ জন ছেলে তিনটি মোটরসাইকেলে খেজুরের রস খেতে যায়। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে এক কিশোর নিহত ও দুজন আহত হয়েছে।

ওসি মো. মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন দুজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X