চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

অপহরণ মামলায় আসামি ৭ বছরের শিশু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরে চার বছরের একটি শিশুকে অপহরণের অভিযোগে মাত্র সাত বছরের এক শিশুর নামে মামলা নিয়েছে পুলিশ। মামলা হওয়ার পর ওই দিনই শিশুটিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শিশুটি বর্তমানে গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) রয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসতেই আদালতপাড়া ও নগর পুলিশে আলোচনা-সমালোচনা শুরু হয়।

জানা গেছে, ঘটনার শুরু সাত মাস আগে। বড় ছেলের চিকিৎসা করাতে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হয় আনোয়ারা বেগমের চার বছরের সন্তান রামিম। দীর্ঘ খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে গত শুক্রবার (৫ ডিসেম্বর) তিনি অপহরণ মামলা করেন। বাদীর অভিযোগ, শিশু রামিমকে হাসপাতালের বারান্দা থেকে খেলার কথা বলে নিয়ে গেছে সাত বছরের ওই শিশু ও তার মা।

কিন্তু শিশু আইন অনুযায়ী ৯ বছরের কম বয়সী কোনো শিশুকে গ্রেপ্তার বা আটক করা যাবে না। তবুও পাঁচলাইশ থানার পুলিশ সাত বছরের শিশুকে তার মায়ের সঙ্গে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।

মহানগর দায়রা জজ আদালতের পিপি মফিজুল হক ভূঁইয়া কালবেলাকে বলেন, ‘অবকাশকালীন সময়ে এ মামলার শুনানি দায়রা জজ আদালতেই চলছিল। শিশুটিকে আদালতে আনা হলেও এজলাসে তোলা হয়নি। একটি অন্তর্বর্তী আদেশে তাকে টঙ্গীতে পাঠানো হয়। রোববার রাষ্ট্রপক্ষের আবেদনে বিচারক হাসানুল ইসলাম আদেশ দেন শিশুটিকে অবিলম্বে তার বাবার জিম্মায় ছেড়ে দিতে হবে।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মানও স্বীকার করেন ৯ বছরের নিচে শিশুকে নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘৯ বছরের নিচে শিশুর অপরাধ, অপরাধ নয়। ভুলবশত মামলা নেওয়া হয়েছে। শিশুটিকে জিম্মায় দেওয়া হয়েছে।’

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার বলেন, ‘শিশু আইন ২০১৩–এর ৪৪ (১) ধারা মতে, ৯ বছরের কম বয়সী কোনো শিশুকে গ্রেপ্তার ও আটকের সুযোগ নেই।’

এদিকে নিখোঁজ চার বছরের রামিমের কোনো সন্ধান এখনো মেলেনি। পুলিশ বলছে, ঘটনা যাচাই-বাছাই চলছে। পরে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১০

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১১

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১২

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৩

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৪

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৫

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৬

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৭

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৯

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

২০
X