মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিককে হাতুড়িপেটায় পুলিশ সদস্যকে প্রত্যাহার

ক্লোজড কনস্টেবল নাভিদ আনজুম। ছবি : কালবেলা
ক্লোজড কনস্টেবল নাভিদ আনজুম। ছবি : কালবেলা

অফিসে ঢুকে সাংবাদিককে হাতুড়িপেটার ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের আমানতগঞ্জ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল নাভিদ আনজুমকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম।

তিনি জানান, কনস্টেবল নাভিদ আনজুমকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তবে আহত সাংবাদিক এখনো থানায় লিখিত অভিযোগ দেননি, দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে কনেস্টবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।

এদিকে হামলার ঘটনার পর মঙ্গলবার দুপুরে হাসপাতালে গিয়ে সাংবাদিক ফিরোজ মোস্তফার ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ফিরিয়ে দিয়েছেন কোতোয়ালি মডেল থানার এএসআই সাঈদ। তিনি বেশ কিছুদিন আগে মাদকচক্রের সঙ্গে জড়িয়ে পড়া পুলিশ কনস্টেবল নাভিদ আনজুমের পক্ষ হয়ে সাংবাদিক ফিরোজ মোস্তফার ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যান। বিষয়টি সদ্য বিদায়ি ওসি মিজানুর রহমানকে জানানো হলে তিনি মীমাংসা করার কথা বললেও ল্যাপটপসহ মালামাল ফেরত দেননি এএসআই সাঈদ।

গুরুতর আহতাবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বেসরকারি এশিয়ান টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা জানিয়েছেন, সোমবার রাত ৮টার দিকে নগরীর গোড়াচাঁদ দাস রোডের এশিয়ান টিভির অফিসে প্রবেশ করে কনস্টেবল নাভিদ আনজুম অতর্কিতভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে (ফিরোজ) আহত করে। পরবর্তীতে বাইর থেকে অফিসের রুম আটকিয়ে চলে যায় হামলাকারী ওই পুলিশ কনস্টেবল। এরপর জীবন বাঁচাতে সাংবাদিক ফিরোজ মোস্তফা ৯৯৯-এ ফোন করার পর কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত ফিরোজের সঙ্গে কনস্টেবল নাভিদ আনজুমের কয়েক মাস আগে ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচয় হয় এবং এ সূত্র ধরে তার অফিসে যাতায়াত ছিল। তবে ফিরোজ মোস্তফা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে সে সুযোগে তালার চাবি বানিয়ে নেয় নাভিদ। আর ফিরোজ মোস্তফার অনুপস্থিতিতে অফিসে অবৈধভাবে প্রবেশ করে।

পরবর্তীতে বিষয়টি ফিরোজ মোস্তফার দৃষ্টিগোচর হলে নাভিদকে অফিসে আসার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। এতে নাভিদ তার অপকর্ম করার সুযোগ না পেয়ে ক্ষিপ্ত হয়ে একাধিকবার ফিরোজ মোস্তফার ওপর হামলা চালায়।

এদিকে নাভিদের সহকর্মীরা জানিয়েছেন, সে দীর্ঘদিন ধরে মাদক সেবনের সাথে জড়িয়ে রয়েছে। যদি আকস্মিক এ মুহূর্তে ডোপ টেস্ট করা হয়, তাতেই তার প্রমাণ মিলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X