রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

৩৫ ফুট গভীর নলকূপের পাইপে আটকা দুই বছরের শিশু

গভীর নলকূপের পাইপে আটকে পড়া শিশুকে উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা
গভীর নলকূপের পাইপে আটকে পড়া শিশুকে উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে আটকা পড়েছে দুই বছরের শিশু স্বাধীন। তাকে জীবিত উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও বিশেষায়িত উদ্ধারকারী দল নিবিড়ভাবে কাজ করছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে ঘটনাটি ঘটে।

আটকে পড়া শিশুটির নাম মো. স্বাধীন। তার বাবার নাম রাকিব।

জানা যায়, পরিবারের বাড়ির পাশে থাকা বহুদিনের অকেজো গভীর নলকূপের মুখ খোলা থাকায় হঠাৎ খেলতে খেলতে সেখানে পড়ে যায় শিশু স্বাধীন। নলকূপটির মালিক একই এলাকার বাসিন্দা তাহের।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় ৩৫ ফুট গভীর এবং পাঁচ ফুট ব্যাসের ওই নলকূপের ভেতরে আটকে থাকা শিশুটি এখনো জীবিত থাকার ইঙ্গিত দিচ্ছে। কিছুক্ষণ আগেও তার সাড়া পাওয়া গেছে। শিশুটিকে সচল রাখতে নলকূপে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা বলছেন, শিশুটিকে তুলতে হলে নলকূপের চারপাশ খনন করে নিচে পৌঁছাতে হবে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ। এরপরও তাকে জীবিত বের করে আনতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। উদ্ধার তৎপরতাকে আরও গতিশীল করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বিশেষায়িত রেসকিউ দল ঘটনাস্থলে যোগ দিচ্ছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান কালবেলাকে বলেন, নলকূপটি বহুদিন ধরে ব্যবহারহীন অবস্থায় ছিল। শিশুটিকে বাঁচানো এখন আমাদের প্রধান লক্ষ্য। ঘটনার পরপরই শিশুটিকে নিরাপদে উদ্ধারে তানোর ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X