কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

রোগী দেখার সময় চিকিৎসকের গেম খেলা, জনমনে ক্ষোভ

এক হাতে প্রেসক্রিপশন আর অন্য হাতে মোবাইল ফোনে গেম খেলেন ডা. শামরিন সুলতানা (তৃনা)। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
এক হাতে প্রেসক্রিপশন আর অন্য হাতে মোবাইল ফোনে গেম খেলেন ডা. শামরিন সুলতানা (তৃনা)। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগী দেখার ফাঁকে মোবাইল ফোনে গেম খেলতে দেখা গেছে কর্তব্যরত চিকিৎসক ডা. শামরিন সুলতানাকে (তৃনা)। এক হাতে প্রেসক্রিপশন করা, অন্য হাতে মোবাইল ফোনে গেম খেলার এমন দৃশ্যের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ঘটনাটি জানাজানি হতেই রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগী পাশে দাঁড়িয়ে থাকলেও ডা. তৃনা মোবাইল স্ক্রিনে গেম খেলায় ব্যস্ত। এ ঘটনায় সেবা প্রার্থীরা প্রশ্ন তুলেছেন মানুষের জীবনের মতো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে একজন চিকিৎসকের দায়িত্বজ্ঞানহীন আচরণে রোগীরা কতটা নিরাপদ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী জানান, আমরা চিকিৎসার জন্য হাসপাতালে আসি, এখানে ডাক্তারদের হাতেই থাকে আমাদের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত। কিন্তু যেভাবে তিনি রোগী দেখছেন, তাতে স্পষ্ট অবহেলা লক্ষ্য করা যায়। কুষ্টিয়াতে অনেক বেসরকারি ক্লিনিক আছে, সেখানে উচ্চ ভিজিটের বিনিময়ে যত্নসহকারে রোগী দেখা হয়। কিন্তু সরকারি হাসপাতালে যদি শুরুতেই এমন অবহেলা দেখা দেয় তবে আমরা কুষ্টিয়াবাসী কোথায় যাবো। তারা সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনারুল কবির কালবেলাকে বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ডিউটিরত অবস্থায় মোবাইলে গেম খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি তার ভুল। আমরা তাকে অফিসিয়ালি কৈফিয়ত তলব করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে জানতে ডা. শামরিন সুলতানা তৃনার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোন রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১০

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১১

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১২

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৩

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৪

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৬

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

২০
X