কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক

বাঁ থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। ছবি : সংগৃহীত
বাঁ থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৯ জানুয়ারি) এক শোকবার্তায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন প্রিয় ভাই অধ্যাপক আবুল হাশেম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমির প্রিয় ভাই অধ্যাপক আবুল হাশেম আজ এক সমাবেশে বক্তব্যরত অবস্থায় স্ট্রোক করে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

প্রিয় ভাই অধ্যাপক আবুল হাশেম ছিলেন একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব। দ্বীনের পথে তার অবদান, ত্যাগ ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দ্বীনের কাজে নিয়োজিত থেকে দুনিয়ার সফর শেষ করলেন।

মহান আল্লাহ রব্বুল আলামিন তার সকল গুনাহ ক্ষমা করে দিন, তার নেক আমলগুলো কবুল করুন এবং তাকে শহীদের মর্যাদা দান করুন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের একটি বাগিচায় পরিণত করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।

শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি রইল গভীর সমবেদনা। মহান আল্লাহ তাআলা তাদের সবাইকে এই শোক সইবার শক্তি, ধৈর্য ও উত্তম সান্ত্বনা দান করুন। আমিন, ইয়া রব্বুল আলামিন।

উল্লেখ্য, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম সোমবার বিকেল ৪টার দিকে কুষ্টিয়া সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X