মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
যশোর প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

‘বিদেশিদের স্বার্থকে প্রাধান্য দেবে এমন কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না’

নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক নার্গিস বেগম । ছবি : কালবেলা
নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক নার্গিস বেগম । ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো নিজ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশিদের স্বার্থকে প্রাধান্য দেবে এমন কাউকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেওয়া হবে না।

তিনি বলেন, যাদের হাতে দেশ নিরাপদ থাকবে এবং দেশ ও জনগণের স্বার্থ অক্ষুণ্ন থাকবে, তাদের হাতেই দেশ পরিচালনা দায়িত্ব দিতে হবে। যাতে করে দেশের সীমান্ত সুরক্ষা থাকে এবং বিদেশি কোনো শক্তি আমাদের ওপর ছড়ি ঘুরাতে না পারে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের সাবেক ৩ (বর্তমান ৭, ৮, ৯) ওয়ার্ড মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নার্গিস বেগম বলেন, নির্বাচনকে সামনে রেখে বসন্তের কোকিলের মতো অনেকেই জনগণের সামনে হাজির হয়েছে। এ বসন্তের কোকিলদের জনগণ ভালোভাবে চেনে। বিগত দিনে কোনো সংকটে জনগণ তাদেরকে পাশে পায়নি। কিন্তু বিগত সময়ে সব সংকটে জনগণের পাশে কারা ছিল সেটি তারা ভালো করেই জানে। বিএনপি কখনো জনগণকে ছেড়ে যায় না। অতীতে কোনো সময় জনগণকে ছেড়ে যায়নি, আগামীতেও যাবে না।

তিনি আরও বলেন, বিএনপি নারীদের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করেছিল। নারী সমাজের উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল বিএনপির হাত ধরে। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিগত দিনের মতো নারী সমাজের উন্নয়নে কাজ করবে। এ দেশ আমাদের, দেশকে সবার জন্য বসবাসের উপযুক্ত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। তাই আসুন সবাই মিলে দেশকে নতুনভাবে গড়ে তুলি। সামাজিক সুরক্ষার পাশাপাশি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিষ্কণ্টক রাখি।

নারী সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সদর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হালিমা লতিফ প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন কচুয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী রাজিয়া বেগম এবং পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভিন শেলী। সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনসহ নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X