হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০২:২২ এএম
অনলাইন সংস্করণ

আগামীর বাংলাদেশ হবে ইনসাফভিত্তিক : সিবগাতুল্লাহ সিগবা

হরিপুরে ছাত্র-যুব-নাগরিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিবগাতুল্লাহ সিগবা। ছবি : কালবেলা
হরিপুরে ছাত্র-যুব-নাগরিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিবগাতুল্লাহ সিগবা। ছবি : কালবেলা

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিগবা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফভিত্তিক। যে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল, মানুষ ফিরে পাবে হারানো ভোটাধিকার।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টায় ঠাকুরগাঁওয়ের হরিপুরের যাদুরানী উচ্চ বিদ্যালয় মাঠে হরিপুর উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ছাত্র-যুব-নাগরিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।

সিবগাতুল্লাহ সিগবা বলেন, আগামী জাতীয় নির্বাচনে কারও সঙ্গে কোনো বিষয়ে বিতর্ক করা যাবে না। তবে কেউ যদি আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে চায় তবে আমরা শক্ত হাতে তা প্রতিহত করব।

তিনি আরও বলেন, বিগত বিএনপি জামায়াত জোটে জামাতের যে দুজন মন্ত্রী ছিলেন তারা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিল। কোথাও কোনোদিন কেউ দুর্নীতির ছাপ পায়নি। আগামীতে যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসার সুযোগ পায় তাহলে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

সিবগাতুল্লাহ বলেন, জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বিদেশে চিকিৎসা করার সুযোগ থাকা সত্ত্বেও তিনি নিজের দেশের চিকিৎসা নিয়ে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। আগামীতে যদি জামায়াত ক্ষমতায় যায় তাহলে এ দেশ হবে সুখী সমৃদ্ধ।

হরিপুর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলার জামায়াতের সাবেক আমির ও ঠাকুরগাঁও-২ আসন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবদুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী আমির বেলাল উদ্দীন প্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X