বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ এএম
অনলাইন সংস্করণ

পুলিশ পরিচয়ে প্রাইভেটকার ছিনতাই, অতঃপর...

বগুড়ার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ঢাকা থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য হেলাল আহমেদকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
বগুড়ার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ঢাকা থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য হেলাল আহমেদকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

বগুড়ার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ঢাকা থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য হেলাল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাইকৃত একটি টয়োটা এক্সিও ফিল্টার প্রাইভেটকার উদ্ধার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার এর তত্ত্বাবধানে এসআই ফজলুল হকের নেতৃত্বে সদর থানার পুলিশসহ একটি টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার আশুলিয়া থানাধীন ধলপুর গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হেলাল আহমেদকে (৪৫) গ্রেপ্তার করে।

সেই সঙ্গে তার মালিকানাধীন গ্যারেজ হতে আসামির দেখানো ও বাদির শনাক্ত মতে ছিনতাই হওয়া ১টি সাদা রংয়ের টয়োটা এক্সিও ফিল্টার প্রাইভেটকার উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়, মামলার বাদী গত ৯ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে যাত্রী নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে রাত সোয়া ৩টার দিকে বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া মহাস্থান ফিলিং স্টেশন সংলগ্ন টায়ার রিপিয়ারিং দোকানে সামনে বিশ্রামের জন্য অবস্থান করেন।

কিন্তু রাত ৩টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাতনামা ৬-৭ জন ডাকাত পুলিশ পরিচয়ে বাদীর প্রাইভেটকার তল্লাশি করে কিছু না পেয়ে বাদীকে জোরপূর্বক ডাকাত দলের হাইস মাইক্রোবাসে তোলে এবং তারব্যবহৃত প্রাইভেট কারটি ছিনিয়ে নিয়ে চলে যায়। ডাকাতদলের সদস্যরা বাদীকে এলোপাথারি মারধর করে রংপুরের মিঠাপুকুর থানা এলাকায় ফেলে রেখে চলে যায়।

পরে বগুড়া জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেনের সার্বিক দিক নির্দেশনায় মামলাটি বগুড়া সদর থানার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়া ছায়াতদন্ত শুরু করে। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ডিবি ঢাকার ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদলের সদস্য হেলাল আহমেদকে গ্রেপ্তার করে। সেইসঙ্গে কারটি উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ : প্রতিরক্ষা উপদেষ্টা

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১০

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১১

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১২

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৩

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৪

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৫

গন্তব্য

১৬

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৭

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৮

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৯

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

২০
X