বরিশাল ব্যুরো
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৫ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

বরিশালের শের-ই বাংলা মেডিকেলে আগুন

বরিশালের মানচিত্র। গ্রাফিক্স কালবেলা
বরিশালের মানচিত্র। গ্রাফিক্স কালবেলা

বরিশালের শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার এক্স-রে বিভাগের বারান্দায় এ ঘটনা ঘটে।

এ সময় আতঙ্কে হাসপাতালের রোগী ও স্বজনরা ছোটাছুটি শুরু করেন। তারা হুড়োহুড়ি করে হাসপাতালের বাইরে বেরিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। এতে ওই বিভাগের একটি এসির কমপ্রেশার এবং কিছু বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন।

এদিকে ঘটনার পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না তা তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ।

রোগীর স্বজন ইমাম হোসেন বলেন, ‘রোগীর সঙ্গে চার তলায় ছিলাম। হঠাৎ দেখি ধোঁয়া। তখন আগুনের বিষয়টি বুঝতে পেরে ৯৯৯ নম্বরে কল দিয়ে ফায়ার সার্ভিসকে জানাই। পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ সময় আতঙ্কে রোগীরা ছোটাছুটি করছিলেন।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে অধিক গুরুত্ব বিবেচনায় দুটি ইউনিট আসে। ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক কারণে আগুন লেগেছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় কেউ আহত হননি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১১

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১২

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১৩

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১৪

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১৫

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১৬

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১৭

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৮

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৯

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

২০
X