যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সরকারে গেলে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে : অমিত

যশোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য দেন অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : কালবেলা
যশোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য দেন অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : কালবেলা

যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে যশোর শহরের একটি অভিজাত হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এই সভার আয়োজন করে প্রেস ক্লাব যশোর। অনিন্দ্য ইসলাম অমিত প্রেস ক্লাব যশোরের একজন সদস্য।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্বাচনে বিজয়ী হতে পারলে তরিকুল ইসলামের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আমি এমন কোনো কাজ করব না, যাতে মাথা হেট হয়ে যায়। সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানই ছিল যশোরের রাজনীতির ঐতিহ্য। বিগত দেড় দশকে সেই ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করা হয়েছে। বিজয়ী হতে পারলে সেই ঐতিহ্য পুনরুদ্ধারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও উন্নত যশোর উপহার দেওয়া হবে আমার প্রাথমিক দায়িত্ব।

সভায় আগামী নির্বাচনে প্রার্থীদের ঝুঁকির বিষয়টি নিয়ে কথা বলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘আমি স্রষ্টায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি তিনি যা কপালে লিখবেন তাই হবে। আর রাজনীতি মানেই হলো ঝুঁকি। বিগত ১৬ বছর আমিসহ বিএনপির নেতাকর্মীরা চরম ঝুঁকি নিয়েই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে রাজপথে থেকেছি। এখন নির্বাচনের সময় এসে সেই বিষয় নিয়ে ভাবলে হবে না। শুধু আপনারা দোয়া করবেন।’

প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নির্বাচনে বিজয়ী হতে পারলে যশোর উন্নয়নে বেশ কিছু কাজের প্রতি বিশেষ মনোযোগী হওয়ার জন্য সাংবাদিকদের পক্ষ থেকে অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে প্রেস ক্লাব যশোরের সদস্য হিসেবে যশোরের সাংবাদিকরা তার প্রতি আন্তরিক থাকবেন বলে প্রতিশ্রুতি প্রদান করা হয়। জবাবে তিনি যশোরের সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যশোরের সাংবাদিকরা বিএনপিকে যেভাবে সমর্থন জুগিয়েছেন সে কারণে তাদের ধন্যবাদ। ধন্যবাদ একাদশ নির্বাচনে আমি যখন ফ্যাসিস্ট বাহিনী দ্বারা বারবার আক্রান্ত হচ্ছিলাম, আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তখন সাংবাদিকরা ছায়ার মতো আমার সঙ্গে থেকে আমাকে রক্ষা করেছেন।’

অমিত বলেন, যশোরের সাংবাদিকদের কাছে আমার ঋণ অনেক। আমি সেই দিনের কথা ভুলে যাইনি যখন শীতের রাতে বিএনপির নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর হচ্ছিল, আক্রান্ত হচ্ছিলেন নেতারা তখন যশোরের সাংবাদিকরা গভীর রাতে শীত উপেক্ষা করে ঘটনাস্থলে ছুটে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা যদি মনে করেন আমি আপনাদের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি তাহলে অতীতের মতো এবারও আপনারা আমার পাশে থাকবেন বলেই বিশ্বাস করি।

সভায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও বিএনপি নেতা মিজানুর রহমান খান, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ইসহক, অ্যাডভোকেট জাফর সাদিক, গোলাম রেজা দুলু, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, নগর সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ ও সদর উপজেলা সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন।

সাংবাদিকদের মধ্যে আলোচনা করেন যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রেস ক্লাব যশোরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সমাজের কথা ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X