লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিগত দিনে দখলদারিত্বের রাজনীতি ও ভোট হয়েছে : এ্যানি

লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যখনই সুষ্ঠু ভোট হয়েছে তখনই বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছে। আমাদেরকে জনগণ আন্তরিকভাবে গ্রহণ করেছে তাই বিজয়ী হয়েছি। এজন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, ২০০৮ সালের পর আর কোনো ভোট হয়নি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে দখলদারিত্বের রাজনীতি ও ভোট হয়েছে। বর্তমানে দেশে একটি নির্বাচনী আবহ তৈরি হয়েছে, ভোটের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনকে স্বাগত জানিয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী বিভিন্ন জায়গায় অপপ্রচার করছেন, বিএনপি এতিমের টাকা মেরে খেয়েছে। তিনি এসব বলে দেশনেত্রী খালেদা জিয়াকে অসম্মান করেছেন, ছোট করেছেন। খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানিত। বিগত দিনগুলোতে হাসিনা ও ফ্যাসিস্ট দোসররা যে ভাষায় কথা বলেছে জামায়াতের প্রার্থী একই ভাষায় কথা বলছেন। এ অপপ্রচার করার জন্য জামায়াতের প্রার্থীকে লক্ষ্মীপুর ও দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।

এ সময় পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X