শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘স্বাধীনতার ইতিহাস বিকৃত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবদান আড়াল করা হয়েছিল’

বিজয় পতাকা মিছিল শেষে বক্তব্য রাখেন সাঈদ আহমেদ আসলাম। ছবি : কালবেলা
বিজয় পতাকা মিছিল শেষে বক্তব্য রাখেন সাঈদ আহমেদ আসলাম। ছবি : কালবেলা

শরীয়তপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম বলেছেন, এতদিন স্বাধীনতার ইতিহাস বিকৃত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবদান আড়াল করা হয়েছিল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিজয় পতাকা মিছিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সাঈদ আহমেদ আসলাম বলেন, দীর্ঘদিন ধরে স্বাধীনতার ইতিহাস বিকৃত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবদান ঢেকে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা চালানো হয়েছে। এমনকি তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কি না— এ নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে।

তিনি আরও বলেন, আজকের এই বিজয় পতাকা মিছিলের মাধ্যমে ছাত্র-জনতা প্রকৃত ইতিহাস তুলে ধরেছে। তারা আপামর জনগণকে জানিয়ে দিয়েছে যে দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সত্য ইতিহাস জানানো ও তা প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম জাকির, সদস্য সচিব সোহেল তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসলাম মাহমুদ, যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ, অলড্রিন মৃধা, ইভান খান, স্বপন বেপারি, সদস্য আবিদ খান, রাশেদ তালুকদারসহ জেলা ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীরা।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X