লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

জুলাই শহীদের ভাইকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাত

ছুরিকাঘাতে আহত শহীদ ইশমামুলের বড়ভাই মুহিবুল হক। ছবি : সংগৃহীত
ছুরিকাঘাতে আহত শহীদ ইশমামুলের বড়ভাই মুহিবুল হক। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হক (২২) নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের এক কর্মীর ছুরিকাঘাতে আহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশন এলাকার আইস পার্কের সামনে এ ঘটনা ঘটে।

আহত মুহিবুল হক আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়ার বাসিন্দা এবং মৃত নুরুল হকের ছেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইস পার্কের সামনে মুহিবুল হকসহ কয়েকজন সহপাঠী দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ জিহাব ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিনহাজ মোটরসাইকেলযোগে সেখানে উপস্থিত হন। নিষিদ্ধ সংগঠনের নেতা হওয়ায় স্থানীয়রা তাদের ঘটনাস্থলে আটক করেন। পরে তাদের থানায় নেওয়ার উদ্যোগ নেওয়া হলে প্রথমে ছাত্রলীগ নেতা জিহাবকে ব্যাটারিচালিত রিকশায় তোলা হয়। এ সময় ধস্তাধস্তিতে জিহাব আহত হন। পরে অন্য ছাত্রলীগ নেতা মিনহাজকে রিকশায় তোলার সময় মুহিবুল হকের পেছনে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে মুহিবুল হক গুরুতর আহত। আহত মুহিবুলকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে জিহাবকে থানায় নেওয়ার পথে রশিদের পাড়া এলাকায় পৌঁছালে তিনি চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, ছুরিকাঘাতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X