বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ছবি : কালবেলা
বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ছবি : কালবেলা

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে দ্বিতীয় দফায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গাবতলী উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। রিটার্নিং কর্মকর্তার পক্ষে মোহাম্মদ হাফিজুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন দলীয় নেতারা।

এ সময় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশ নেবেন। তিনি এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবারও বিপুল ভোটে তাকে বিজয়ী করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। মনোনয়নপত্র যথাসময়ে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেন, বগুড়া-৭ আসন থেকে নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। এবারও সর্বোচ্চ ভোটের মাধ্যমে তাকে জয়ী করা হবে।

মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রইফ, নির্বাচন অফিসার আনিসুর রহমান, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

মনোনয়নপত্র উত্তোলনের আগে স্থানীয় শহীদ মিনারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X