মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এবিএম নিজান

এবিএম আশরাফ উদ্দিন নিজানের মনোনয়ন ফরম সংগ্রহ। ছবি : কালবেলা
এবিএম আশরাফ উদ্দিন নিজানের মনোনয়ন ফরম সংগ্রহ। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় তিনি বলেন, বসে থাকার সময় শেষ, এখনই সময় তারেক রহমানের স্বপ্ন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। কৃষিতে কী হবে, শ্রমিকের কী হবে, শিক্ষকের কী হবে, আলেমের কী হবে এসবের পরিকল্পনা নিয়েই দেশ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

তিনি বলেন, তারেক রহমানের পরিকল্পনা রয়েছে, ২০ হাজার কিলোমিটার নদী বাঁধের কাজ বাস্তবায়ন করার। স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি রোধে ১ লাখ স্বাস্থ্য সহকারী নিয়োগের পরিকল্পনা রয়েছে, সেখানে ৮০ শতাংশ নারী থাকবে। এসব বাস্তবায়নের সময় এসেছে। তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী বানাতে হবে। তবেই এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের এসব পরিকল্পনার বিকল্প নেই। ভোট যুদ্ধে যারা প্রার্থী হবেন দলমতের ঊর্ধ্বে গিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আমরা ভোটের মাঠে প্রতিযোগিতা করব, কেউ কাউকে হিংসা বা প্রতিহিংসা করব না। একসঙ্গে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করব। কারণ সবার আগে বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X