শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবন থেকে লোকালয়ে আসা হরিণ উদ্ধার

পুরোনো ছবি
পুরোনো ছবি

সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে হরিণটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগ সূত্র জানায়, দিকভ্রান্ত হয়ে হরিণটি লোকালয়ের দিকে চলে আসে। বিষয়টি নজরে এলে স্থানীয়রা বন বিভাগকে জানায়। পরে বন বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারকৃত হরিণটি সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় পুনরায় অবমুক্ত করা হয়।

বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতার বার্তাও ছড়িয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X