কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ভাতিজার হাত-পায়ের রগ কেটে দিলেন চাচা

গ্রাফিক্স: কালবেলা
গ্রাফিক্স: কালবেলা

পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দরে সৎচাচার নেতৃত্বে ভাতিজা মো. হালিম হাওলাদারের (৪৫) হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। চাচা সুমন হাওলাদারসহ চার থেকে পাঁচজনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এ ঘটনা ঘটান।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আলীপুরের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আশপাশের লোকজন হালিম হাওলাদারকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে মহিপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মহিপুর থানার ওসি মো. ফেরদাউস আলম খান জানান, জমিজমা নিয়ে চাচা সুমন ও রাসেল হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে হামলা হয়। এর আগেও তাদের মধ্যে একাধিক হামলা-মামলার ঘটনা ঘটেছে।

কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালের চিকিৎসক এম সায়েম পুনম বলেন, ‘হালিম হাওলাদারের বাঁ হাত ও ডান পায়ের রগ কেটে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১০

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১১

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১২

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৩

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৪

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৫

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৬

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৭

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৮

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৯

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

২০
X