সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পলাতক আ.লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ধরা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সরদার মুজিব। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সরদার মুজিব। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরদার মুজিব নামের এক আওয়ামী লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। সোমবার (২৯ ডিসেম্বর) কলারোয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম- মাগফুর। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার কৃষিবিষয়ক সম্পাদক সরদার মুজিবের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন।

জানা গেছে, মাগফুরকে গ্রেপ্তার করা হলে অন্য একজন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সরদার মুজিবের পক্ষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে দেন।

সোমবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সরদার মুজিব কালবেলাকে বলেন, তার পক্ষে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তবে মনোনয়নপত্রের প্রস্তাবক মাগফুরকে কলারোয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

কলারোয়া থানার ওসি এইচএম শাহিন বলেন, মাগফুরকে কলারোয়া থানার একটি নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে নাশকতা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, মুজিবুর রহমান নামে একজনের মনোনয়নপত্র জমা হয়েছে। অন্য কেউ তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাৎক্ষণিকভাবে বুঝতে পারিনি কে জমা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X