গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় আ.লীগের আরও ৩ নেতার পদত্যাগ

পদত্যাগকারী আ.লীগের তিন নেতা দিলীপ সরকার, লিপু সাহা ও গোবিন্দ সাহা। ছবি : কালবেলা
পদত্যাগকারী আ.লীগের তিন নেতা দিলীপ সরকার, লিপু সাহা ও গোবিন্দ সাহা। ছবি : কালবেলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আওয়ামী লীগের তিন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ার একটি রেস্তোরাঁয় সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারীরা হলেন— টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি দিলীপ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক লিপু সাহা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোবিন্দ সাহা।

লিখিত বক্তব্যে দিলীপ সরকার বলেন, আমি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলাম। কিন্তু কিডনিসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে দল থেকে পদত্যাগ করছি। আগামীতেও কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হবো না।

সংবাদ সম্মেলনে গোবিন্দ সাহা লিপু সাহা বলেন, আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছি। আমরা পূর্বপুরুষ থেকেই ব্যবসায়ী। আমরা কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। কে বা কারা আমাদের নাম আওয়ামী লীগের কমিটিতে দিয়েছে তাও জানি না।

এর আগে গত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সংবাদ সম্মেলন করে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের কমিটি থেকে মোট ৩৩ জন আওয়ামী লীগ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া জেলার কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বেশ কিছুসংখ্যক নেতা বিভিন্ন পর্যায় থেকে সংবাদ সম্মেলন করেছে পদত্যাগ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X