কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:২৫ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন বাতিল, ক্ষোভে দেশ ছাড়ার ঘোষণা প্রার্থীর 

ইলিয়াছ মিয়া। ছবি : সংগৃহীত
ইলিয়াছ মিয়া। ছবি : সংগৃহীত

এক শতাংশ ভোটার তথ্যে অসংগতি ও গড়মিলের কারণে কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া মোহাম্মদ ইলিয়াছ মিয়ার মনোনয়ন বাতিল করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান।

শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আসনটির মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যেখানে শুধু ইলিয়াছ মিয়া ছাড়া অন্য ৫ প্রার্থীর মনোনয়ন গৃহীত হয়েছে।

প্রার্থীতা বাতিলের পর মানবাধিকার ও পরিবেশ কর্মী হিসেবে পরিচিত এই তরুণ নিজের ফেসবুক একাউন্টের এক পোস্টে দেশ ছেড়ে পরিবারসহ কানাডা চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ইলিয়াছ মিয়া লিখেছেন, ‘পরিবার সমেত দেশ ছেড়ে কানাডা চলে যাব এই মাসের মধ্যে। ভালো থেকো বাংলাদেশ। আর পারলাম না। বড্ড ক্লান্ত!’

এদিকে মনোনয়ন বাতিল হলেও তপশিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে।

তবে তিনি নির্বাচন করছেন না জানিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার মনোনয়ন প্রশাসন বাতিল করেছে, সিদ্ধান্ত নিয়েছি ইলেকশন করব না বিদেশ চলে যাব। দেশ যেভাবে চলছে সেভাবে চলুক, গোলামি আমাদের গলার মালা৷’

এ বিষয়ে কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচ এম নজরুল ইসলাম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নেওয়ার যে সিস্টেম যে সংস্কৃতি চালু রয়েছে, এটি যতদিন থাকবে ততদিন মাফিয়া চক্রের সদস্য ছাড়া অন্য কেউ নির্বাচন করার সাহস শক্তি পাবে না।’

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘জেলার ৪টি আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন ২৩ জন প্রার্থী। যাদের মধ্যে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাতিল হওয়া ৫ প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X