দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা

খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে যাচাই বাছাইয়ের শেষ দিনে আরও ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ নিয়ে দিনাজপুরের ৬টি আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হল। এছাড়াও বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তার নির্বাচনী কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

এতে করে দিনাজপুরের ৬টি আসনে দাখিলকৃত ৪৮ জন প্রার্থীর মধ্যে ৪২ জন প্রার্থীর নাম বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

রোববার (০৪ জানুয়ারি) শেষ দিন সকালে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ও দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের আমজনতার দলের প্রার্থী মো. ইব্রাহীম আলী মন্ডল ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির এ কে এম কামরুজ্জামান, জামায়াতে ইসলামীর মো. আনোয়ার হোসেন, এনসিপির মো. আব্দুল আহাদ,জাতীয় পাটির মো. কাজী আব্দুল গফুর, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাদের চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. হযরত আলী বেলাল, মো. রুস্তম আলী, এজেডএম রেজওয়ানুল হক, এসএম জাকারিয়া বাচ্চু।

বিকেলে দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় দুই স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ ও মো. আব্দুল্লাহ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির আবু জাফর মো. জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম, জাতীয় পাটির অ্যাড. মো. রেজাউল হক, আমার বাংলাদেশ পাটির (এবি পার্টি) মো. আব্দুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের মো. আব্দুল হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুর আলম সিদ্দিক।

শনিবার (০৩ জানুয়ারি) দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) ও দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনের প্রার্থীদের আবেদন যাচাই অনুষ্ঠিত হয়। ওইদিন দিনাজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মনজুরুল হক চৌধুরীর মনোনয়নপত্রে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয় তার মধ্যে গড়মিল থাকায় মনোনয়নপত্র বাতিল হয়।

এই আসনের বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মো. মনজুরুল ইসলাম,জামায়াতে ইসলামীর মো. মতিউর রহমান, জাতীয় পার্টির মো. শাহিনুর ইসলাম, গণঅধিকার পরিষদের মো. রিজুয়ানুল ইসলাম, জাকের পাটির রঘুনাথ চন্দ্র রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. চাঁন মিয়া ।

দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোনো মনোনয়নপত্র বাতিল হয়নি। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মো. সাদিক রিয়াজ, জামায়াতে ইসলামী এ কে এম আফজালুল আনাম, জাতীয় পাটির মো. জুলফিকার হোসেন, জাতীয় পাটি (জেপি) সুধীর চন্দ্র শীল, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোকাররম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জোবায়ের সাইদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহা. রেদওয়ানুল কারীম, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন ও মো. আ ন ম বজলুর রশিদ।

দিনাজপুর-৩ (সদর) আসনে বাংলাদেশর কমিউনিস্ট পাটির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্রের সঙ্গে কেন্দ্রী কমিটির বিগত নির্বাচনের মনোনয়নপত্র দাতার স্বাক্ষরিত চিঠি যুক্ত করা হয়েছে। কিন্তু সেটি ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বৈধ নয়। সে কারণে বর্তমান মনোনয়নদাতার স্বাক্ষরিত চিঠি না থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন সৈয়দ জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মো. মাইনুল আলম, জাতীয় পাটির আহমেদ শফি রুবেল, বাংলাদেশ খেলাফত মজলিসের রেজাউল করিম, জনতার দলের মো. রবিউল ইসলাম, ইসলামী আন্দোলর বাংলাদেশের মো. খাইরুজ্জামান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কিবরিয়া হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের লায়লা তুল রীমা।

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। কারও মনোনয়নপত্র বাতিল হয়নি। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মো. আখতারুজ্জামান মিয়া, জামায়াতে ইসলামীর মো. আফতাব উদ্দীন মোল্লা, জাতীয় পার্টির মো. নুরুল আমিন শাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১০

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১১

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১২

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৩

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৪

গন্তব্য

১৫

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৬

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৭

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৮

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৯

আইনজীবী বারে হামলা

২০
X