গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ফেরি চলাচল শুরু। ছবি : কালবেলা
ফেরি চলাচল শুরু। ছবি : কালবেলা

ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় প্রায় ১২ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে ঘন কুয়াশায় কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার পর থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে রাত ১১টা ২০ মিনিট থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। রোববার বেলা ১১টা ২০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব কমে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাক মোহাম্মদ সালাহউদ্দিন কালবেলাকে বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আছে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলে মোট ১০টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১১

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১২

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৩

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৪

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৫

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৬

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৭

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৮

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৯

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

২০
X