চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ডুবে গেল লাইটারেজ জাহাজ

চট্টগ্রামে দুই নৌযানের সংঘর্ষের পর কর্ণফুলী নদীতে স্ক্র্যাপ লোহাভর্তি একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। ছবি : কালবেলা
চট্টগ্রামে দুই নৌযানের সংঘর্ষের পর কর্ণফুলী নদীতে স্ক্র্যাপ লোহাভর্তি একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। ছবি : কালবেলা

চট্টগ্রামে দুই নৌযানের সংঘর্ষের পর কর্ণফুলী নদীতে স্ক্র্যাপ লোহাভর্তি একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে নগরীর মাঝিরঘাট ঝুটর‌্যালি ঘাটের কাছে এ ঘটনা ঘটে। জানা গেছে ডুবে যাওয়া জাহাজটি আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন।

নৌপুলিশ জানায়, ‘এমভি টিটু-৮’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে আবুল খায়ের কোম্পানির জন্য স্ক্র্যাপ লোহা নিয়ে তীরে আসছিল। এ সময় ঘনকুয়াশার মধ্যে অজ্ঞাত একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়।

সদরঘাট নৌ-পুলিশের উপপরিদর্শক আরিফুল ইসলাম বলেন, সংঘর্ষের ফলে জাহাজটির ডান পাশের মাঝামাঝি অংশ ফেটে যায়। পরে সেটি আনলোডিং পয়েন্টে ডুবে যায়।

তবে জাহাজে থাকা ১৩ জন নাবিক নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি। ডুবে যাওয়ার আগে জাহাজটির কিছু স্ক্র্যাপ লোহা খালাস করা সম্ভব হয়। ভাটার সময় জাহাজটির কিছু অংশ পানির ওপরে ভেসে ওঠে বলেও জানান নৌপুলিশের এই কর্মকর্তা।

ঘটনার পর নৌপুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১০

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১১

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১২

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৩

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৪

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৫

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৬

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৭

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৮

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৯

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

২০
X