মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে গুলি

আহত মতিয়ার রহমান মতি। ছবি : কালবেলা
আহত মতিয়ার রহমান মতি। ছবি : কালবেলা

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে স্বর্ণ চোরাচালান নিয়ে বিরোধের জেরে মতিয়ার রহমান মতি নামে এক ব্যক্তিকে আবারও গুলি করে হত্যাচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউপির ভাষানপোতা এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে গত বছরের ২৫ মার্চ সকালের দিকে বাঘাডাঙ্গা গ্রামের কামারবাড়ি মোড়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়েছিল। মতিয়ার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পশ্চিমপাড়ার আজিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা বলেন, সোমবার বিকেল ৪টার দিকে মতিয়ার মহেশপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া ইউপির ভাষানপোতায় পৌঁছালে পেছন দিক থেকে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় মতিয়ারকে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী বলেন, স্বর্ণ চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ছিল তাদের। সেই দ্বন্দ্বের জের ধরেই তাকে গুলি করা হয়েছে। এর আগেও একবার তাকে হত্যার জন্য গুলি করা হয়েছিল।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৭ জানুয়ারি বাঘাডাঙ্গা গ্রামে মন্টু ও তার ভাতিজা শামিমকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করে। সে ঘটনার জের ধরেই আবারও এ হত্যাচেষ্টা। স্থানীয় ইউপি সদস্য ওবাইদুল ইসলাম বেলেন, স্বর্ণ চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে তাকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়। ২০২৪ সালের ১৭ জানুয়ারি ডাবল হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম আকালের সঙ্গে অনেক আগে থেকে মতিয়ারের হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে তার ওপর আবারও হামলা করা হয়েছে।

মহেশপুর থানায় ওসি মেহেদী হাসান বলেন, পূর্ব শত্রুতার জেরে মতিয়ার রহমানকে গুলি করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য যশোরে নিয়ে গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১০

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১১

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১২

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৫

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৬

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৭

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৮

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৯

চরিত্র হনন: এক নীরব ঘাতক

২০
X