ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কনকনে শীতে এক কম্বলে রাত কাটে তিন সন্তানের, বসে থাকেন মা

সন্তানদের পাশে বসে আছেন মা। ছবি : কালবেলা
সন্তানদের পাশে বসে আছেন মা। ছবি : কালবেলা

হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় বিপর্যয় নেমেছে ঠাকুরগাঁও জেলার জনজীবনে। জরাজীর্ণ একটি ঘরে তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এক মা।

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের সিন্দুর্না নদীপাড়া গ্রামের বিলকিস আক্তার। স্বামীসহ পাঁচ সদস্যের পরিবার ৷ তবে স্বামী থেকেও যেন নেই ৷ অসুস্থ হওয়ায় ভরণপোষণ জোগাতে পারেন না। তিন সন্তান নিয়ে একা সংগ্রাম মায়ের। বড় ছেলে ফয়সাল (১৩), মেঝো কাউসার (৮), ছোট মেয়ে জান্নাতুন। দু-সন্তানেই শারীরিকভাবে প্রতিবন্ধী।

রাত গভীর হওয়ার সঙ্গে বাড়ে শীতে তীব্রতা ৷ টিন-বাঁশের ঘরে চারপাশ থেকে হুঁ-হুঁ করে ঢুকছে বাতাস। মাটিতে খড় আর ছেঁড়া এক কম্বল দিয়েও কমছে না শীত ৷ কাঁপছে শিশুদের শরীর। অসুস্থ হচ্ছে প্রায়ই। গরম কাপড় শুধু নয়, নেই কোনো বিশেষ যত্ন বা চিকিৎসার ব্যবস্থাও। রাতে ঠান্ডা বাতাসে শিশুদের কান্না আর কাশির শব্দে ঘুম নেই মায়ের চোখে। সারারাত কাটান সন্তানের পাশে বসে।

স্থানীয় প্রতিবেশী রেজাউল ইসলাম বলেন, তাদের কষ্ট আর সংগ্রাম বলে প্রকাশ করার মতো না৷ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সবকিছুর অভাব তাদের। তাদের পাশে দাঁড়ানো জরুরি হয়ে পড়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি ৷

বিলকিস আক্তার বলেন, আমি মা সন্তানদের কষ্ট দেখে থাকতে পারি না ৷ কোনোমতে ছেঁড়া কাপড় আর কম্বল তাদের ওপর দিয়ে রেখেছি। দুটা বাচ্চা প্রতিবন্ধী। ওরা ঠান্ডা একেবারেই সহ্য করতে পারে না। রাতে কাঁপতে থাকে, তখন শুধু চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। আমার সন্তানগুলোর পাশে দাঁড়ান ৷ ঘরে তেমন কোনো খাবার নেই। সাদা ভাত খাইয়ে দিন পার করছি। আশপাশের কয়েকজন সহযোগিতা না করলে মরেই যেতাম ৷

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা সেই সংগ্রামী মায়ের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X