বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

শাহ সুলতান কলেজে বাস উপহার দিচ্ছেন তারেক রহমান

সরকারি শাহ সুলতান কলেজ ফটক। ইনসেটে তারেক রহমান। ছবি : সংগৃহীত
সরকারি শাহ সুলতান কলেজ ফটক। ইনসেটে তারেক রহমান। ছবি : সংগৃহীত

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থীদের দুটি বাস উপহার হিসেবে দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৫ জানুরারি) বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বিষয়টি নিশ্চিত করে।

জানা গেছে, কলেজ শিক্ষার্থীদের পরিবহনে বাস সংকটের বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে তারেক রহমান এই সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ বলেন, সরকারি আজিজুল হক কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফ্রি ওয়াইফাই দেওয়ার পর বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় দাবি উত্থাপন করেছিলেন ‘তাদের কলেজে আসা-যাওয়ার জন্য পরিবহন সংকট।’ পোস্টটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে পড়লে তিনি শিক্ষার্থীদের বাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, আমরা আশা করছি ভোটের আগেই বাস দুটি পাওয়া যাবে। তারেক রহমানের এই সিদ্ধান্ত জানার পর ওই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

উল্লেখ্য, সরকারি শাহ সুলতান কলেজ বগুড়ার একটি সরকারি কলেজ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যামিক পর্যায়ে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ রয়েছে। এছাড়া উচ্চশিক্ষা স্তরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিষয়ে অনার্স (স্নাতক) কোর্স এবং ফাইনাল মাস্টার্স (স্নাতকোত্তর) কোর্স চালু রয়েছে। এছাড়া একাধিক বিষয়ে ডিগ্রি (পাস) কোর্স চালু রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X