রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী শহরকে আরও সুন্দর-নিরাপদ করতে চাই : বিভাগীয় কমিশনার

সমন্বয় সভায় ড. আ ন ম বজলুর রশীদসহ অতিথিরা। ছবি : কালবেলা
সমন্বয় সভায় ড. আ ন ম বজলুর রশীদসহ অতিথিরা। ছবি : কালবেলা

রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্রশাসক ড. আ ন ম বজলুর রশীদ বলেছেন, রাজশাহী সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। সিটি করপোরেশন নাগরিকদের সেবা প্রদানের পাশাপাশি অন্যান্য দপ্তর সংস্থাকে সহযোগিতা করে আসছে। এ সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা একে অপরকে সহযোগিতা করলে উভয় প্রতিষ্ঠান উপকৃত হবে। রাজশাহী নগরীকে আমরা আরও সুন্দর, স্বাস্থ্যকর ও নিরাপদ করতে চাই।

মঙ্গলবার (৬ জানুয়ারি) নগর ভবন সরিৎ দত্ত সভাকক্ষে রাসিক এলাকার অভ্যন্তরীণ দপ্তর সংস্থাগুলোরর সাথে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় নগরীর চলমান উন্নয়ন প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্পসহ যানজট নিরসন, নাগরিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

রাসিক প্রশাসক বলেন, নগরীর রাস্তাঘাট প্রশস্ত হওয়ায় অনেক যানবাহন দ্রুত গতিতে চলে। সেসব যানবাহনের গতি নিরোধ ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করতে পারলে যানজট নিরসন হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণ করতে হবে। এ সময় তিনি রাসিক ও উন্নয়ন সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানকে সমন্বয় করে মাস্টারপ্ল্যান তৈরি করার আহ্বান জানান।

রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান, রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম তুহিনুর আলম, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল আলম সরকার, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী বিসিকের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, নদী গবেষক মাহবুব সিদ্দিকী, রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন প্রমুখ। সভায় সূচনা বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

সভায় আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমান বলেন, মহানগরীকে নিরাপদ রাখতে রাসিকের সহযোগিতায় সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনতে পারলে সবার নিরাপত্তা নিশ্চিত হবে। এ সময় তিনি জনবহুল মোড়ে যানজট নিরসনে ফুটওভার ব্রিজ ব্যবহারে নগরবাসীকে উৎসাহ প্রদানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১০

এনসিপির ফল উৎসবে হামলা

১১

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১২

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৩

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৪

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৬

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৭

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৮

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৯

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

২০
X