মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে প্রশাসনের তদারকিতে ৩৬ টাকা দরে আলু বিক্রি শুরু

মুন্সিগঞ্জে বৃহস্পতিবার জেলা প্রশাসনের তদারকিতে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা
মুন্সিগঞ্জে বৃহস্পতিবার জেলা প্রশাসনের তদারকিতে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা

বাজার নিয়ন্ত্রণে মুন্সিগঞ্জে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসনের তদারকিতে সরকার নির্ধারিত দামে আলু বিক্রির এ কার্যক্রম শুরু করেছে জেলা আলুচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টর মাঠে এ আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাসেদ মোল্লা ও পঞ্চসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা।

সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ভোক্তা পর্যায়ে ৩৬ টাকা কেজি দরে বিক্রি কার্যক্রম শুরু করা হলো। প্রতিদিন পিকআপভ্যানে করে জেলা শহর ও শহরতলীর বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে আলু বিক্রি করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ ৫ কেজি আলু কিনতে পারবেন।’

জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ‘দেশে আলুর দামে অস্থিরতা চলছিল। দাম ঊর্ধ্বগতিতে ছিল। আমরা ও ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছি, সরকার নির্ধারিত দামে ভোক্তা পর্যায়ে আলু পৌঁছে দেব। সেই লক্ষ্যে বাজারে সরাসরি আলু বিক্রি শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘আলুর দাম ইতিমধ্যে কমতে শুরু করেছে। কিছু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করতে এগিয়ে এসেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১০

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১১

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

১২

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১৩

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১৪

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১৫

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৭

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৮

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১৯

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

২০
X