কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

যশোর কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত
যশোর কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তির বিষয়ে বক্তব্য দিয়েছে কারা কর্তৃপক্ষ।

রোববার (২৫ জানুয়ারি) কারা কর্তৃপক্ষ সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানায়, বাগেরহাট কারাগার থেকে ১৫ ডিসেম্বর জুয়েল হাসান সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তার স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট, যশোর কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির কোনো লিখিত আবেদন করা হয়নি।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সময় স্বল্পতার কারণে তারা পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী প্যারোলে মুক্তির আবেদন না করে কারাগার ফটকে লাশ দেখানোর সিদ্ধান্ত নেন। এ প্রেক্ষিতে পরিবারের মৌখিক আবেদনের ভিত্তিতে কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মানবিক বিবেচনায় কারা ফটকে লাশ দেখানোর ব্যবস্থা গ্রহণ করে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বন্দির স্ত্রীর কথিত চিঠি ও বন্দি অবস্থায় তোলা কিছু ছবি যশোর কেন্দ্রীয় কারাগারের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ‘আবেদন করার পরও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি’— এমন বক্তব্য বিভ্রান্তিকর। কারণ, প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদনই করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১০

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১১

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১২

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৩

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৪

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৫

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৬

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৭

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৮

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৯

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

২০
X