টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ এএম
অনলাইন সংস্করণ

এক সঙ্গে ধরা পড়ল ৬৭৭টি লাল কোরাল

এক সঙ্গে ধরা পড়েছে ৬৭৭টি লাল কোরাল মাছ। ছবি : কালবেলা
এক সঙ্গে ধরা পড়েছে ৬৭৭টি লাল কোরাল মাছ। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে একটি ট্রলারের জেলেদের জালে এক সঙ্গে ধরা পড়েছে ৬৭৭টি লাল কোরাল মাছ। বিক্রি করা হয়েছে ১০ লাখ টাকায়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানান ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া।

এর আগে, বুধবার (৭ জানুয়ারি) সকালে সেন্টমার্টিন চ্যানেলের মৌলভীর শীল এলাকায় মাছগুলো ধরা পড়ে। পরে বিকেলে মাছ নিয়ে জেলেরা শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে যায়।

জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে ট্রলারটি ছেড়ে যায়। ট্রলারের মাঝি আবুল কালামের নেতৃত্বে ৯ জন মাঝিমাল্লা ছিলেন। সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাশে সেন্টমার্টিন চ্যানেলে ট্রলারটি নোঙর করে জেলেরা জাল বসান। বুধবার সকালে জালে লাল কোরালগুলো ধরা পড়ে।

ট্রলার মালিক জাকারিয়া বলেন, প্রায় ৭০০টি মাছ থেকে ৬৭৭টি মাছ বিক্রি করা হয়েছে ১০ লাখ টাকায়। প্রথমে প্রতি মণ ২৪ হাজার টাকা ধরে মাছগুলোর দাম হাঁকা হয়েছিল ১২ লাখ টাকা। পরে দর কষাকষি করে ২৩ হাজার টাকা মণে ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় মাছ ব্যবসায়ী রহিম উল্লাহ বলেন, মাছগুলো বরফ দিয়ে মিস্ত্রিপাড়া ফিশারিজে রাখা হয়েছে। পরে সেগুলো কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে বিক্রি করা হবে। সুস্বাদু কোরাল কিংবা ভেটকি মাছের কদর দেশব্যাপী।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগরের গভীর জলের মাছ কোরাল সব সময় হাটবাজারে পাওয়া যায় না। এ জন্য এই মাছের দাম কিছুটা বেশি।

শাহপরীর দ্বীপ মিস্ত্রীপাড়া ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, লাল কোরাল গভীর সমুদ্রের মাছ। সেন্টমার্টিন চ্যানেলে এই লাল কোরাল মাছ বেশি ধরা পড়ে। বেশ কিছুদিন ধরে সাগরের মাছ পাওয়া যাচ্ছিল না। বুধবার থেকেই ভালো মাছ পাওয়া যাচ্ছে। অন্য জেলেরাও লাল কোরাল মাছ ধরতে সেন্টমার্টিন চ্যানেলে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ সিনিয়র মৎস্য কর্মকর্তা উমূল ফারা বেগম তাজকিরা বলেন, কোরাল মাছ উষ্ণমণ্ডলীয় অঞ্চল বিশেষত পশ্চিম প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে দেখা যায়। তা ছাড়া এশিয়ার উত্তরাঞ্চল, কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চল এবং পূর্ব আফ্রিকার পশ্চিমাঞ্চলেও এদের দেখা যায়। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় সাগরে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X