ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

রোগীর থেকে ৩০০ টাকা নিয়ে হাসপাতালে জমা ৫০

ঝিনাইদহের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান। ছবি : কালবেলা
ঝিনাইদহের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান। ছবি : কালবেলা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট আরিফুজ্জামানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দিনভর অভিযান চালিয়েছে ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশনের একটি টিম।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন দুদকের ঝিনাইদহ সম্বনিত অফিসের সহকারী পরিচালক আসাদুজ্জামান। এ সময় ল্যাব ও এক্স-রে ইউনিটে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় একের পর এক দুর্নীতির প্রমাণ মিলেছে হাতেনাতে। বিষয়টি নিয়ে দুদকের ঝিনাইদহ অফিসের সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, তারা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব ও এক্স-রে ইউনিটে অভিযান পরিচালনা করে। রোগীদের বিভিন্ন পরীক্ষার কাগজপত্র যাচাইবাছাইয়ের পর হাতেনাতে দুর্নীতির প্রমাণ পেয়েছেন তারা। তথ্যপ্রমাণসহ দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে তারা প্রতিবেদন দাখিল করবেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ল্যাব টেকনোলজিস্ট আরিফুজ্জামান ২০১৯ সাল থেকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। দুদকের এ অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন। তিনি জানান, দুদকের এ অভিযানে ল্যাবে রোগীদের পরীক্ষার জন্য টাকা গ্রহণের বিপরীতে দেওয়া বিভিন্ন রশিদে অসঙ্গতির প্রমাণ মিলেছে।

দুদকের অভিযানে বিভিন্ন অনিয়ম নিয়ে ল্যাব টেকনোলজিস্ট আরিফুজ্জামান জানান, ল্যাবে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য যে রিএজেন্ট সরকারিভাবে আসে তাতে অর্ধেক মাস চলে। রশিদে যে অসঙ্গতি দেখা যাচ্ছে সেই টাকা দিয়ে বাকি মাসের রিএজেন্ট কেনেন বলে তিনি দাবি করেন। সূত্র জানায়, ল্যাব টেকনোলজিস্ট আরিফুজ্জামান রোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে গ্রহণ করে মাত্র ৫০ টাকা হাসপাতালের কোষাগারে জমা দেন। বাকি টাকা তিনি পকেটস্থ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১০

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১১

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১২

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৩

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৫

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১৬

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১৭

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১৮

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১৯

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

২০
X