ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, মূলহোতা নারী গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বগুড়ার ধুনট উপজেলায় ইলেট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ী রহমত আলী তালুকদারকে পিটিয়ে হত্যাকাণ্ডের মূলহোতা রুবিয়া খাতুনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে উপজেলার জোলাগাতী গ্রামে মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রুবিয়া খাতুন উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত জুব্বার সেখের স্ত্রী। নিহত রহমত আলী তালুকদার গোবিন্দপুর গ্রামের মৃত ফোরহাদ হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গ্রামের সামাজিক বিরোধ মীমাংসার জন্য ব্যবসায়ী রহমত আলী সালিশ বৈঠক করেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একই গ্রামের মৃত জুব্বারের পরিবারের জমিজমা সক্রান্ত বিষয় নিয়ে মীমাংসার বৈঠক করেছিলেন রহমত আলী। কিন্তু ওই বৈঠকে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ ওঠে। এতে রহমত আলীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন জুব্বারের স্ত্রী রুবিয়া ও তার পরিবারের লোকজন।

এ অবস্থায় ২০২৫ সালের ৯ অক্টোবর রাত ৯টায় রহমত আলী ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে রুবিয়ার বাড়ির সামনের রাস্তায় পৌঁছলে রুবিয়া ও তার লোকজন রহমত আলীকে পিটিয়ে আহত করে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় রহমত আলী মারা গেছেন।

এ ঘটনায় নিহত রহমত আলীর স্ত্রী কহিনুর খাতুন বাদী হয়ে ২০২৫ সালের ১০ অক্টোবর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় রুবিয়া খাতুন ও তার ছেলে জুয়েল সেখসহ ৯ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী কালবেলাকে বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X