সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

পটুয়াখালীর দুমকি উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতাকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) পৃথক দুই স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিন দুপুর ২টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামে নিজ বাড়ি থেকে শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাওলাদার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে একই দিন দুপুর দেড়টার দিকে উপজেলার পিরতলা বাজার থেকে উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পিরতলা বাজারের সুবর্ণা জুয়েলার্সের মালিক উজ্জল কুমার দাসকে (৪৫) আটক করা হয়। দুমকি থানার এসআই নুরুজ্জামান তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ নেতা হাওলাদার মোশাররফ হোসেনকে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান দুমকি থানার এসআই তৌহিদ।

অন্যদিকে কৃষকলীগ নেতা উজ্জল কুমার দাসকে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে উভয় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X