খুলনা ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

মুফতি আমির হামজা। ছবি : সংগৃহীত
মুফতি আমির হামজা। ছবি : সংগৃহীত

আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনায় মামলা করা হয়েছে। খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান খান আবেদন গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ ও খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুক আইডির মাধ্যমে প্রচারিত মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়। এতে কোকোর পরিবার, বিএনপির নেতাকর্মী এবং সংশ্লিষ্টদের মানহানি ও ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X