কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

মো. গিয়াস উদ্দিন তাহেরি। ছবি : সংগৃহীত
মো. গিয়াস উদ্দিন তাহেরি। ছবি : সংগৃহীত

ভোটের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে প্রচারণা চালানোর অভিযোগে হবিগঞ্জ-৪ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল ইসলাম তাহেরীকে এ নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়, ৭ লাখ ৭০ হাজার ফলোয়ার সংবলিত ভেরিফায়েড ফেসবুক পেজ ‘The Speech’ এ প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ভোটের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

এতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১খ (২) ও ৯১খ (৩) অনুচ্ছেদ এবং সংশ্লিষ্ট বিধিমালার ৩, ১৮ ও ৩০ বিধি লঙ্ঘিত হয়েছে।

নোটিশে আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় হবিগঞ্জ সার্কিট হাউজে অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, কারণ দর্শানোর নোটিশের অনুলিপি নির্বাচন কমিশনের সচিবসহ সংশ্লিষ্ট আরও সাতটি দপ্তরে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X