মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেল বাস, নিহত ২

ভালুকায় সড়ক দুর্ঘটনায় মিনিবাস উল্টে দুজন নিহত হয়েছেন। ছবি : কালবেলা
ভালুকায় সড়ক দুর্ঘটনায় মিনিবাস উল্টে দুজন নিহত হয়েছেন। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিনিবাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভালুকা উপজেলার সদর ইউনিয়নের মেহেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহজাহান সিরাজ (৪০) ভালুকা উপজেলার বিরুনীয়া এলাকার নুরুল ইসলামের ছেলে ও বাসের হেলপার মোহাম্মদ অনিক মিয়া (২৮) মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জগন্নাথদিয়া এলাকার মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে।

হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ভালুকা উপজেলার সদর ইউনিয়নের মেহেরবাড়ি এলাকায় ময়মনসিংহগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় ঘটনাস্থলেই বাসযাত্রী শাহজাহান সিরাজ মারা যান। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য চারজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে হাসপাতালে নেওয়ার পর বাসের হেলপার মোহাম্মদ অনিক মিয়া (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা খাতুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X