সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

চট্টগ্রামে হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত। ছবি : কালবেলা
চট্টগ্রামে হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত। ছবি : কালবেলা

চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নগরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর শীর্ষ এই নেতার আগমন দেখতে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকেই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। তারেক রহমান বিমানবন্দর থেকে হোটেলের উদ্দেশে রওনা দিলে সড়কের দুই পাশে মানষের ঢল নামে।

এই বিশাল জনসমাগমের মাঝেই এক ব্যতিক্রমী দৃশ্য সবার দৃষ্টি কাড়ে। কাজির দেউরি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা নারী— যার বয়স আনুমানিক ৭০ থেকে ৮০ বছরের মধ্যে— নীরবে দুই হাত তুলে মোনাজাত করতে থাকেন। হাজারো স্লোগান, উচ্ছ্বাস আর করতালির ভিড়ে তার এই নিঃশব্দ প্রার্থনা মুহূর্তেই উপস্থিত অনেকের মনে দাগ কাটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের গাড়িবহর কাজির দেউরি এলাকায় পৌঁছালে তিনি গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। সে সময়ই বৃদ্ধা নারীটি আরও আবেগাপ্লুত হয়ে মোনাজাতে মগ্ন হন। তার চোখে ছিল আনন্দ আর আশার মিশ্রণ— যেন দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত কাউকে একনজর দেখার তৃপ্তি।

এই বয়সে, শারীরিক সীমাবদ্ধতা উপেক্ষা করে শুধু একজন রাজনৈতিক নেতাকে একবার দেখতে আসা— এই ঘটনাই তাকে মুহূর্তের মধ্যে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। অনেক নেতাকর্মী মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে বৃদ্ধা নারীর মোনাজাতের দৃশ্য।

তবে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে কোতোয়ালি থানা যুবদলের নেতা নজরুল ইসলাম রবিন বলেন, ‘আমি হঠাৎ করে উনাকে দেখি। বয়সের ভারে নুয়ে পড়া একজন মা হয়েও তিনি তারেক রহমানকে দেখতে এসেছেন দৃশ্যটা খুব আবেগী ছিল। এরপর থেকে আমরা উনার খোঁজ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত উনার পরিচয় পাওয়া যায়নি।’

রাজনীতির মাঠে যেখানে অধিকাংশ সময় স্লোগান, মিছিল আর শক্তি প্রদর্শনের ছবি চোখে পড়ে, সেখানে এক বৃদ্ধা নারীর নীরব মোনাজাত যেন ভিন্ন এক বার্তা দেয়। এই দৃশ্য অনেকের কাছে রাজনীতির প্রতি মানুষের আবেগ, বিশ্বাস আর প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে।

হাজারো মানুষের ভিড়ে সেই অচেনা বৃদ্ধা নারী এখন চট্টগ্রামের রাজনীতির আলোচনায় এক নীরব অথচ শক্তিশালী প্রতিচ্ছবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X