ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:১০ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পথসভায় রুমিন ফারহানা। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পথসভায় রুমিন ফারহানা। ছবি : কালবেলা

ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী-সমর্থক ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়গরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে একটি পথসভায় এ আহ্বান জানান তিনি।

এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, কেউ যেন একটা জাল ভোট যেন দিতে না পারে সেজন্য ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কোনো শিয়াল যেন একটা হাঁসও চুরি না করে। মূলত এই হাঁস কোনো দল বা বিশেষ গোষ্ঠীরও প্রতীক নয় বরং এটি সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক। যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা।

তিনি বলেন, বিগত ১৫ বছর হালচাষ করে, বীজ দিয়ে ধান লাগিয়েছেন। অথচ ফসল কাটার সময় সবই মরুভূমি। তার হাঁস প্রতীকই সেই চাষ করা ধান খাবে। তিনি এ সময় আশ্বাস দেন, নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে দুটি উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়বেন। তাই আগামী ১২ তারিখ কেন্দ্র পাহারায় ভোটারদের একদিন কষ্ট করার জন্য অনুরোধ জানান।

এছাড়াও তিনি উপজেলার শাহবাজপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বচনী জনসভায় অংশ নেন। এ সময় তার কর্মী সমর্থকদের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X