সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি মানুষ ফ্যামিলি কার্ড পাবে : বাবুল

বক্তব্য দেন শহিদুল ইসলাম খান বাবুল। ছবি : কালবেলা
বক্তব্য দেন শহিদুল ইসলাম খান বাবুল। ছবি : কালবেলা

ফরিদপুর-৪ (সদরপুর-ভাংগা-চরভদ্রাসন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

তিনি বলেন, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশ থেকে দারিদ্র্য দূর করার কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফরের বাড়িতে আয়োজিত বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম খান বাবুল বলেন, এই নির্বাচন এমনি এমনি আসেনি। এই নির্বাচন আদায়ে অনেক রক্ত ঝরাতে হয়েছে। অনেক মানুষ গুম হয়ে গেছে। একইসঙ্গে যাদের সঙ্গে রাজনীতি করেছি, তাদের অনেকেই গুমের শিকার হয়েছেন। আল্লাহপাক আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের সেবা করার জন্য, এই আপামর মানুষের সেবা করার জন্য।

তিনি বলেন, আমি একজন সাধারণ কৃষক পরিবার থেকে জাতীয়তাবাদী চেতনায় লড়াই-সংগ্রাম করে বড় হয়েছি। ভোটের অধিকার আদায়ে আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য রক্ত ঝরিয়েছি, জেল-জুলুম সহ্য করেছি। তবুও আদর্শ থেকে কখনো পিছপা হইনি।

উঠান বৈঠকে যুবদল নেতা বিল্লাল পেয়াদারের সঞ্চালনায় এবং অ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালালুদ্দিন রুমী, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি মোকলেসুর রহমান, যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বরসহ কয়েক হাজার বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X