ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

যারা অন্যায় করেনি আমরা তাদের বুকে টেনে নেব : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার গণসংযোগে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার গণসংযোগে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা তাদের লোকদের ফেলে দিল্লিতে চলে গেছে। আপনারা চিন্তা করবেন না, আমরা সেই বিপদ থেকে আপনাদের উদ্ধার করব। যারা অন্যায় করেছে, তাদের শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, সাধারণ মানুষ আমরা তাদের বুকে টেনে নেব।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী বাজারে নির্বাচনী প্রচারণার গণসংযোগে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নৌকা না থাকলেও আমাদের একটি প্রতিপক্ষ দল রয়েছে, সেটি হলো দাঁড়িপাল্লা। ৯১ সালে আমরা দাঁড়িপাল্লাকে দেখেছিলাম, সে সময় তারা খুব কম ভোট পেয়েছিল।

তিনি আরও বলেন, বিএনপি একটি পরীক্ষিত দল এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের পরিচিত লোক। দীর্ঘদিন আপনাদের সঙ্গে কাজ করেছি, কখনো আপনাদের ছেড়ে যাইনি। আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য আমি কাজ করব।

বিএনপির মহাসচিব বলেন, এর আগে ভোট দিতে পারিনি, সব ভোট ফ্যাসিস্ট হাসিনা নিয়ে গেছে। এবার একটা সঠিক ভোট হবে এমন আশা করছি। যেখানে সব ভোটার স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।

মির্জা ফখরুল বলেন, আমাদের নতুন নতুন কলকারখানা তৈরি করতে হবে। মানুষের চিকিৎসার জন্য ভালো হাসপাতাল তৈরি করব। এটা আমার জীবনের শেষ ভোট, শেষ নির্বাচন। এই শেষ ভোটে দয়া করে আপনারা আমাকে সমর্থন করে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ দেবেন।

এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১০

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১১

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১২

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৩

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৪

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৫

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৬

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৭

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৮

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৯

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

২০
X