ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মিলের কর্মচারীদের বেঁধে ৬৩৩ বস্তা চাল লুট

রাইস মিলে ডাকাতির ঘটনায় পরিদর্শন করেছে পুলিশ। ছবি : কালবেলা
রাইস মিলে ডাকাতির ঘটনায় পরিদর্শন করেছে পুলিশ। ছবি : কালবেলা

ঢাকার ধামরাই পৌর এলাকার বিসমিল্লাহ অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল পাহারাদার ও কর্মচারীদের হাত-পা ও মুখবেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে গেছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও মিল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার রাত ২টার দিকে ৮/১০ জনের একটি ডাকাত দল মিলের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে নিরাপত্তাকর্মীসহ মিলের ভেতরে থাকা চার কর্মচারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে একটি ট্রাক মিলের ভেতরে ঢুকিয়ে ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায়।

মিলের চাল ব্যবসায়ীরা জানান, সকালে মিল কর্তৃপক্ষ তাদের ফোন করে জানায়, রাতে ডাকাতরা চাল নিয়ে গেছে।

মিলের চাল ব্যবসায়ী হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, রাতে ডাকাতির ঘটনা ঘটলেও আমাকে সকাল ৭টার দিকে ম্যানেজার বিষয়টি জানায়। আমার প্রায় ৪০০ বস্তা চাল ডাকাতরা নিয়ে গেছে। দেরিতে জানানোয় আমি বিষয়টি বুঝতে পারছি না।

চাল ব্যবসায়ী ফরিদ পাগলা বলেন, ডাকাতির ঘটনা ঘটে রাত ৩টার দিকে, কিন্তু আমাকে জানানো হয় সকাল ১০টার দিকে। আমি ঋণ করে টাকা এনে ব্যবসা করছিলাম। এ অবস্থায় কী করব বুঝতে পারছি না। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X