বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে নির্বাচনী সফরের নতুন তারিখ নির্ধারণ হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি বরিশালে যাবেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন নতুন তারিখ নির্ধারণের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। ওইদিন বেলা ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তারেক রহমানের রাজনৈতিক সফরের শিডিউল যিনি করেন তিনি রাত ৮টার দিকে আমাকে ফোন করেছিলেন। তিনিই জানিয়েছেন, আগামী ৪ ফেব্রুয়ারি তারেক রহমান বরিশালে আসবেন। আর এটিই চূড়ান্ত তারিখ।

তিনি আরও জানান, আগামী ৪ ফেব্রুয়ারি তারেক রহমান যশোর থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা হবেন। তার আকাশ পথে আসার সম্ভাবনা রয়েছে। তবে সেটা নিশ্চিত নয়।

এছাড়া বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিভাগ এবং মহানগরসহ সাংগঠনিক ৮ জেলার নেতাদের সফরের বিষয়টি জানাতে বলা হয়েছে বলেও জানান শিরিন।

এর আগে, দীর্ঘ প্রায় ২০ বছর পর গত ২৬ জানুয়ারি বরিশাল সফরের কথা ছিল তারেক রহমানের। সেই তারিখ একদিন পিছিয়ে ২৭ তারিখে নেওয়া হয়। তবে সেই তারিখও পেছানো হয় গত ২৪ জানুয়ারি বিকেলে। তবে সফরের নতুন তারিখ ঘোষণা করা হয়নি ওইদিন। সবশেষ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বরিশাল সফলের নতুন তারিখ জানায় বিএনপি।

উল্লেখ্য, ২০০৬ সালে সর্বশেষ বরিশাল সফর করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল আসছেন। এই সফরকে ঘিরে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১০

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১১

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১২

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৩

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৪

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৫

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৬

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৭

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৮

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৯

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

২০
X