মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী

বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপির প্রার্থীর হাতে ফুল দিয়ে সমর্থন জানান গণঅধিকার পরিষদের প্রার্থী ও নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপির প্রার্থীর হাতে ফুল দিয়ে সমর্থন জানান গণঅধিকার পরিষদের প্রার্থী ও নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনে রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী। ফলে দলটির (ট্রাক মার্কা) নেতারা এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত ও সভাপতি নুরুল হক নুরের বিশেষ নির্দেশনায় এ ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। গত ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশপ্রেমিক শক্তির ঐক্য এখন সময়ের দাবি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সহমত জানিয়েছে এ নির্বাচনী জোট।

সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজে পটুয়াখালী-০৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বাকেরগঞ্জে নির্দেশ দিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাকেরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. সালাউদ্দিন মিয়া চলমান নির্বাচনী লড়াইয়ে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে তিনি ও তার সমর্থকদের নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচএম হাসান, বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, যুব কেন্দ্রের মানবাধিকার সম্পাদক মিরাজ শিকদার, বাকেরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সজল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাঈম রাজ, দপ্তর সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ।

সমর্থন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, তরুণ প্রজন্মের রাজনৈতিক শক্তি গণঅধিকার পরিষদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় বাকেরগঞ্জে গণতন্ত্রকামী মানুষের বিজয় সুনিশ্চিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X