লক্ষ্মীপুর প্রতিনিধি
ড. রেজাউল করিম
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দাঁড়িপাল্লার গণজোয়ার রুখতে একটি পক্ষ অপচেষ্টা চালাচ্ছে : ড. রেজাউল করিম

দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ। ছবি : কালবেলা
দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সারাদেশের নারী ও তরুণ ভোটারদের মাঝে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারকে রুখে দিতে একটি পক্ষ পরিকল্পিতভাবে নানা অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

ড. রেজাউল করিম বলেন, আমিরে জামায়াতের আইডি হ্যাক করে মাত্র ১৫ মিনিটে একটি পক্ষ নারী বিদ্বেষী লেখা দিয়ে জামায়াতকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। এর মধ্য দিয়ে তারা নির্বাচনে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা এমন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, এখানেও আমাদের আইডিগুলো হ্যাক করার জন্য তারা অপচেষ্টা চালাচ্ছে। আমরা এ ক্ষেত্রে সকলের সহযোগিতা চাই। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক পরিষদের ভোটে আমরা যে পরিবর্তন দেখেছি ঠিক তেমনটি আমরা জাতীয় ভোটেও দেখতে পাচ্ছি। ১৪ বছর মানুষ ভোট দিতে পারেনি। তাই এখন ভোট দেয়ার জন্য উম্মুখ হয়ে আছে। ভোটারদের ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে।

নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে জামায়াতের এ প্রার্থী বলেন, লক্ষ্মীপুর দীর্ঘদিন থেকে অবহেলিত। আমরা পৌরসভাকে আধুনিক পৌরসভায় উন্নীত করব। লক্ষ্মীপুরে আমরা রেললাইন যুক্ত করতে চাই। এখানে শিল্প-কারখানা গড়ে তুলে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলে আমরা লক্ষ্মীপুরের শিক্ষা সম্প্রসারণে কাজ করতে চাই। নৌ-বন্দরটাকে যদি আমরা যুক্ত করি তাহলে লক্ষ্মীপুরের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। আমরা চার লেন রাস্তার জন্য ভূমিকা রেখেছি, ইতিমধ্যে সেই কাজটা শুরু হয়ে গেছে।

রেজাউল করিম বলেন, লক্ষ্মীপুরে ২৫০ শয্যা হাসপাতালের জন্য কাজ করেছি। অসংখ্য গ্রামীণ রাস্তা আমরা সংস্কারে ভূমিকা রেখেছি। এই লক্ষ্মীপুরকে আমরা সন্ত্রাস-মাদক এবং দূর্নীতি মুক্ত করতে চাই।

গণসংযোগকালে বিভিন্ন নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এসময় তিনি পৌরসভার বিভিন্ন বাড়ি, হাটবাজার ও প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১০

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১১

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১২

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৩

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৪

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৫

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৬

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৭

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৮

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৯

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

২০
X