নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের বিরুদ্ধে সাইবার অ্যাটাক শুরু হয়েছে : গোলাম পরওয়ার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জনসভায় বক্তব্য রাখছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জনসভায় বক্তব্য রাখছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা মনে করি, বিএনপি ‘বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে’ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ক্ষুণ্ন করার জন্য সাইবার অ্যাটাক শুরু করেছে। বঙ্গভবনের লোককে দিয়ে অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক স্ট্যান্ড মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার নেপথ্যে বিএনপি ও ভারতকে দোষারোপ করে তিনি বলেন, ‘ডা. শফিকুর রহমান কখনো কোথাও যে কথা বলেননি, সেই মিথ্যা প্রচারণা চালাচ্ছে। একাউন্ট হ্যাক পোস্ট দেওয়া মাত্রই ছাত্রদল ঢাবিতে এক কর্মসূচি হাতে নেয়। তাদের সাজানো গোছানো নাটক মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে।’

তিনি বলেন, ‘স্বাধীন হওয়ার পর দেশের স্বাধীনতার ৫৪ বছর দেশ শাসন করেছে তাদের জনগণ এবার লাল কার্ড দেখাবে।’

বিএনপির আশ্বাসের প্রসঙ্গ টেনে অধ্যাপক পরওয়ার বলেন, দেশে ১৭ কোটি মানুষ অথচ তারা বলে বেড়াচ্ছে ৫০ কোটি মানুষকে কৃষি কার্ড দেবে, ফ্যামিলি কার্ড দেবে। কেউ যখন মিথ্যা কথা বলে তখন এভাবেই ধরা পড়ে যায়। একবার বিএনপি ক্ষমতায় আসার আগে বেকারত্ব থাকবে না বলে নানা প্রতিশ্রুতি দিয়েছিল তার বাস্তবায়ন করেনি। তাদের বর্তমান আশ্বাস প্রতিশ্রুতি ও প্রলোভন অনেকটা শেখ হাসিনার ১০ টাকা কেজি চালের আশ্বাসের মত।

তিনি বলেন, দেশের মানুষ এখন সন্ত্রাস, চাঁদাবাজ থেকে মুক্তি চায়। তারা পরিবর্তন চায় এটা এখন পরিষ্কার। প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা দাবি জানিয়েছিলাম। মাস্তান পার্টিরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর জবাব দেওয়া হবে।

প্রতিশ্রুতি দিয়ে গোলাম পরওয়ার বলেন, জামায়েত ক্ষমতায় এসে দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করা হবে। নবজাতকে সুচিকিৎসা, মায়েদের জন্য স্বাস্থ্যসেবা, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। আগামীতে ড.শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হবে, ইনশাআল্লাহ।

জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামী আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা আমির মমিনুল হক সরকার, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ-৫ এর দেয়াল ঘড়ি প্রার্থী সিরাজুল মামুন, এনসিপি নারায়ণগঞ্জ-৪ এর প্রার্থী আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X