সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগবিহীন নির্বাচন জমে উঠছে না’, বিএনপি নেতার পোস্ট ভাইরাল

মো. আকবর হোসাইন। ছবি : সংগৃহীত
মো. আকবর হোসাইন। ছবি : সংগৃহীত

সিলেট জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রচার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আকবর হোসাইনের দুটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে।

মঙ্গল ও বুধবার (৩ ও ৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেবুকে এ পোস্ট দেন।

প্রথম পোস্টে তিনি বলেন, ‘আওয়ামী লীগবিহীন নির্বাচন সেভাবে জমে উঠছে না। একতরফা নির্বাচনে মজা পাচ্ছি না। তারেকময় বাংলাদেশে ২৬০ প্লাস আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।’

আরেকটি পোস্টে আকবর হোসাইন বলেন, ‘দেশে রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া বিকল্প নেই। এই সব...দিয়ে রাজনীতি চলবে না।’

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রচার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকবর হোসাইন বলেন, ‘আমি বলি নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমরা কোনো দলেরই রাজনীতি নিষিদ্ধ হোক, এটা চাই না। বর্তমানে দেশের যে চলমান রাজনীতি, এই রাজনীতিটা যারা করতেছে বিএনপির পরে, তারা প্রপার ওয়েতে রাজনীতিটা করতে পারতেছে না।’

আকবর হোসাইন ব্যাখ্যা করে বলেন, ‘দেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন রয়েছে। আমার পোস্টের অর্থ হলো, বাংলাদেশে রাজনীতি করতে হলে আরেকটা শক্তিশালী বিরোধী দল লাগবে। বর্তমানে যারা আছে, তারা সঠিক ওয়েতে রাজনীতিটা করতে পারছে না। সে ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প হচ্ছে আওয়ামী লীগ।’

তিনি আরও জানান, ‘আওয়ামী লীগ আমলে যারা বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিতর্কিত, দণ্ডিত বা অপরাধে জড়িত, তাদের বিচারের আওতায় এনে বৃহৎ একটি জনগোষ্ঠীর রাজনৈতিক পুনর্বাসনের কথাই তিনি বোঝাতে চেয়েছেন।’

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী কালবেলাকে বলেন, আকবর হোসাইন কী পোস্ট দিয়েছেন তা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

আজ বিশ্ব গোসল দিবস

১০

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১১

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১২

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৩

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৪

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৫

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

১৬

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

১৭

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

১৮

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১৯

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

২০
X