নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত

নাটোরে ট্রাকচাপায় নিহত ছাত্রলীগ নেতা অভি। ছবি : কালবেলা
নাটোরে ট্রাকচাপায় নিহত ছাত্রলীগ নেতা অভি। ছবি : কালবেলা

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় অভি নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার নিঙ্গইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অভি উপজেলার থাঐল গ্রামের শওকত আলীর ছেলে। এ ছাড়া তিনি সিংড়া গোলই আফরোজ কলেজ ছাত্রলীগের উপআইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এলাকাবাসী জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে অভি তার বন্ধু মিলুকে নিয়ে মোটরসাইকেলযোগে নাটোর যাচ্ছিলেন। রাত পৌনে ৯টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় পৌঁছালে নাটোর থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

এতে অভি এবং তার বন্ধু মিলু রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন। অভির আহত বন্ধু মিমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় স্থানীয় লোকজন একটি ট্রাক আটক করে পুলিশে দিয়েছে। তবে এর চালক এবং চালকের সহকারী পালিয়ে গেছে।

তিনি জানান, আমরা চালককে আটকের চেষ্টা চালাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

সিআইডি প্রধান হলেন মোশাররফ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

১০

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১১

‘পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া ইরানের হাতে আর কোনো বিকল্প নেই’

১২

বাসের ধাক্কায় আহত মাসুদকে বাঁচানো গেল না

১৩

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

১৪

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

১৫

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

১৬

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

১৭

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

১৮

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

১৯

বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী / সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে

২০
X