কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

৬ সরকারি কর্মকর্তাকে একসঙ্গে শোকজ

ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে কসবা উপজেলা স্বাস্থ্য বিভাগের ছয় কর্মকর্তাকে একযোগে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত শোকজ নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

শোকজপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- কসবা স্বাস্থ্য পরিদর্শক মো. মনিরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন, মো. জুবায়ের মাহমুদ, ফরিদ আহম্মদ, নেপাল চন্দ্র দাস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. বিল্লাল হোসেন।

শোকজ নোটিশে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তারা সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর পক্ষে জনসভা ও প্রচারণায় অংশ নেন। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মওলানা শিবলী নোমানী ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়।

কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের শোকজ করা হয়েছে। সরকারি চাকরিজীবী হয়ে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নির্বাচন কমিশনের বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও জানান, আগামী তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X